তোমারে আমার হইতে দিলো না,বাংলা লিরিক্স
এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না
এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না,
তোমারে আমার হইতে দিলো না
তোমারে আমার হইতে দিলো না।
ভালোবাসা পইড়া রইলো
সবই ওলট পালট হইলো,
ভালোবাসা পইড়া রইলো
সবই ওলট পালট হইলো
কেউ দেখিলো না।
তোমারে আমার হইতে দিলো না,
তোমারে আমার হইতে দিলো না,
এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না
তোমারে আমার হইতে দিলো না।।
দক্ষিনা বাতাসে দিন রাত
ফুলের গন্ধ আসে,
তোমার আশায় অন্তর আমার
কান্দে বারোমাসে।
দক্ষিনা বাতাসে দিন রাত
ফুলের গন্ধ আসে,
তোমার আশায় অন্তর আমার
কান্দে বারোমাসে।
সেই কান্দনের অনেক জ্বালা
প্রেমের ঘরে লাগলো তালা,
সেই কান্দনের অনেক জ্বালা
প্রেমের ঘরে লাগলো তালা,
কেউ খুলিলো না।
তোমারে আমার হইতে দিলো না
তোমারে আমার হইতে দিলো না,
এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না
তোমারে আমার হইতে দিলো না।।
ইটের ভাটায় দাউ দাউ আগুন
কাষ্ট কয়লা পোড়ে,
বুকের ভেতর মন পুড়ে ছাই
দেখাই কেমন করে?
ইটের ভাটায় দাউ দাউ আগুন
কাষ্ট কয়লা পোড়ে,
বুকের ভেতর মন পুড়ে ছাই
দেখাই কেমন করে?
পুড়ে পুড়ে অঙ্গার হইলাম
তবু তোমার আশায় রইলাম,
পুড়ে পুড়ে অঙ্গার হইলাম
তবু তোমার আশায় রইলাম
কেউ বুঝিলো না।
তোমারে আমার হইতে দিলো না
তোমারে আমার হইতে দিলো না।
এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না
হায় রে এই দুনিয়ায় আর কি মানুষ ছিলো না
তোমারে আমার হইতে দিলো না,
তোমারে আমার হইতে দিলো না।
ভালোবাসা পইড়া রইলো
সবই ওলট পালট হইলো
ভালোবাসা পইড়া রইলো
সবই ওলট পালট হইলো,
কেউ দেখিলো না।
তোমারে আমার হইতে দিলো না
তোমারে আমার হইতে দিলো না..
Tomare Amar Hoite Dilona Bengali song Lyrics #
Song : Tomare Amar Hoite Dilona
Singer : Sultana Yeasmin Laila
Lyrics & Tune : Kabir Bakul
Music : JK Majlish
Guitar : Sumon, Bass : Kakon JA
Drums : Evan Drumeo, Percussions : Peash,
Flute : Sohag, Mandolin : Anondo
Edit & Direction : Nur Hossain Hira
DOP : Bulbul Ahmed
0 Comments