কেমন করে বোঝাই ,বাংলা লিরিক্স
কেমন করে বোঝাই বলো তারে
কার লাগিয়া মন যে আমার পোড়ে,
কার লাগিয়া দিন কাটেনা
রাত আসে তো ভোর জাগে না,
কোন নদীটার পাড় ভেসে যায়
তার লাগি সে খোঁজ রাখে না।
ও ও ….
সারাটাদিন, সারাটারাত, সারাটাদুপুর
বুকের উঠোন জলে ভাসে
বৃষ্টি টাপুর টুপুর।
কেমন করে বোঝাই বলো তারে
হৃদয়ের সে কতটা কিযে,
কার লাগিয়া দিন কাটেনা
রাত আসে তো ভোর জাগে না,
কার লাগিয়া অন্ধকারে
নিজের সাথে কইযে কথা নিজে।।
এতটা পথ এতটা দূর
দিলাম একাই পাড়ি,
ডাকলো না সে ভেঙ্গে তবু
অভিমানের আড়ি।
কেমন করে বোঝাই বলো তারে
হৃদয়ের সে কতটা কিযে,
কার লাগিয়া দিন কাটেনা
রাত আসে তো ভোর জাগে না,
কার লাগিয়া একলা ঘরে
অপেক্ষা টা জানলো না তো সে।।
0 Comments