তারাসুখ বাংলা লিরিক্সcsTarasukh Song bangla Lyrics

 

তারাসুখ বাংলা লিরিক্স

ভালোলাগা কড়া নাড়ে
জেগে থাকা রাত্রে,
তোর কথা ভাবি বসে
স্মৃতিকণা হাতড়ে।
চারিদিকে চুপচাপ
রাত জাগা দুটি চোখ,
তারাখসা দেখে ভাবে
স্বপ্নটা নদী হোক।
আর জানি তুই আমি
এক নদী সাঁতরে,
ভাগাভাগি করে নেব
ভালোবাসা রাত্রে।
তুই যদি হতে চাস
জলাশয় বড় ঝিল,
আমি হবো তোর জলে
ঠোঁট ডোবা গাংচিল।
পাড়ে বসে দেখি তোকে
অদ্ভুত শান্ত,
ডানা মেলে ছুঁয়ে দেখি
জল যে জ্বলন্ত।
পালকে কুড়োই তাই
ফোঁটা ফোঁটা ফুলকি,
পুড়ে ডানা হলো ছাই
জল ছোঁয়া ভুল কি?
ঘুমহীন তোর বুকে
কত তারা জ্বলছে,
কত দাগ তোর জলে
টলমল টলছে।
কত রাতে জেগে তুই
কেঁদেছিস অকারণে,
খসা তারা হয়ে যাবো
রেখে দিস ওই মনে।
একদিন চলে আয়
আমারও তো ব্যথা বুক,
রাখা আছে খসা তারা
বুক ভরা তারা সুখ,
রাখা আছে খসা তারা
বুক ভরা তারা সুখ।

#Tarasukh Song details#

  • Song : Tarasukh
  • Written, Composed and Sung by : Niladri
  • Music Arranged by : Tintin
  • Illustration : Kaustab Choudhury
  • Animation : Subho Das

csTarasukh Song bangla Lyri

Valolaga kora nare
Jege thaka raatre
TOr kotha vabi bose
Smritikona haatre
Charidike chupchap
Raat jaga duti chokh
Tarakhosa dekhe vabe
Shopnota nodi hok
Aar jani tui ami
Ek nodi santre
Vagavagi kore nebo
Valobasha raatre

Post a Comment

0 Comments